Bangla QR কোড কীভাবে পাবেন
প্লাগিনে গ্রাহককে দেখানোর জন্য আপনার নিজের একটি QR ছবি লাগে। সাধারণত ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকেই সেটা সেভ করা যায়। নিচে ধাপে ধাপে দেখানো হলো। দ্রষ্টব্য: অ্যাপ আপডেট হলে মেনুর নাম সামান্য আলাদা হতে পারে। কাছাকাছি নামের অপশন খুঁজুন।
১. ব্যাংক অ্যাপ থেকে পার্সোনাল Bangla QR নামানোর নিয়ম
- আপনার ব্যাংকের মোবাইল অ্যাপে লগইন করুন।
- মেনুতে QR / QR Pay / Bangla QR / Receive Money জাতীয় অপশন খুঁজুন।
- My QR বা আমার QR (টাকা গ্রহণ) নির্বাচন করুন। এখানে আপনার অ্যাকাউন্টের নিজস্ব QR দেখাবে।
- Save / Download / Share চেপে ছবিটি ফোনের গ্যালারিতে সেভ করুন। না পেলে স্ক্রিনশট নিয়ে QR অংশটুকু ক্রপ করুন।
- ছবিটি পরিষ্কার ও সম্পূর্ণ কি না দেখে নিন। নিজের ফোনের অন্য একটি অ্যাপ দিয়ে স্ক্যান করে যাচাই করুন।
- অ্যাপে এই অপশন না থাকলে ব্যাংকের শাখা বা হেল্পলাইনে জিজ্ঞেস করুন।
২. বিকাশ, নগদ ও রকেট থেকে QR নামানোর নিয়ম
বিকাশ
- বিকাশ অ্যাপে লগইন করুন।
- QR স্ক্যান বা My QR / আমার QR অপশনে যান।
- আপনার QR কোড দেখালে Save / শেয়ার দিয়ে ছবি সেভ করুন।
নগদ
- নগদ অ্যাপে লগইন করুন।
- মেনু থেকে QR কোড / My QR খুলুন।
- ছবি সেভ বা স্ক্রিনশট নিয়ে QR অংশ ক্রপ করুন।
রকেট
- রকেট অ্যাপে লগইন করুন।
- QR / My QR অপশন খুঁজে আপনার কোডটি খুলুন।
- ছবি সেভ বা স্ক্রিনশট নিন।
QR ছবি প্লাগিনে বসানোর নিয়ম
- WordPress-এ WooCommerce → Settings → Payments → BanglaQR MFS খুলুন।
- যে মাধ্যমের QR, তার সেকশনে নম্বর বসান।
- QR ছবি বাটনে চেপে সেভ করা ছবিটি আপলোড করুন।
- সেভ করুন। এরপর চেকআউটে ছবিটি দেখা যাবে।
QR না পেলেও সমস্যা নেই। ছবি না দিলে প্লাগিন নিজেই নম্বর থেকে একটি QR বানিয়ে দেখায়।
সতর্কতা
- শুধু নিজের অ্যাকাউন্টের QR ব্যবহার করুন। অন্যের QR দেবেন না।
- QR ও নম্বর ঠিক আছে কি না নিজে একবার স্ক্যান বা টেস্ট করে নিন।
- পরিবর্তনের পর পুরনো QR ছবি বদলে নিন।